বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ শাওয়াল, ১৪৪৭ হিজরি

রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম

Printed on: April 01, 2026
March 25, 2026
সম্পাদকীয়
সম্পাদকীয়

স্থানীয় শিল্পী তৈরিতে রেডিও মহানন্দার অবদান

Published: March 25, 2026 at 12:23 AM
স্থানীয় শিল্পী তৈরিতে রেডিও মহানন্দার অবদান

রেডিও মহানন্দা— চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও যা চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি ছাড়াও আজ বিশ্বের প্রায় অনেক দেশ থেকে অনলাইনের মাধ্যমে শোনা এবং দেখাও যায়। মূলত রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে এবং ১৪ বছর ধরে নিষ্ঠার সাথে তথ্য প্রদান করে আসছে।
রেডিওর কাজ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ২০১১ সালে যখন রেডিওর মূল কার্যক্রম শুরু হয় তখন থেকেই রেডিওর বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। তার মধ্যে ছিল আদিবাসী সাঁওতালদের নিয়ে একটি অনুষ্ঠান ‘বাহা সান্দিস’ এবং স্থানীয় প্রতিভাবান শিল্পীদের নিয়ে অনুষ্ঠান ‘ক্যাফে মহানন্দা’। এই জনপ্রিয় অনুষ্ঠান দুটি এখনো চলমান রয়েছে।
রেডিও মহানন্দার ‘বাহা সান্দিস’ অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী সাঁওতালরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার সুযোগ পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে তুলে ধরা হয় তাদের কৃষ্টি-কালচার। এতে তারা তাদের অনুষ্ঠান রেডিওর মাধ্যমে শুনে আনন্দ পায় এবং রেডিওতে কাজ করার আগ্রহ বাড়ায়। উৎসাহ পেয়ে থাকে পরবর্তী অনুষ্ঠানের জন্য।
রেডিও মহানন্দার অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান ‘ক্যাফে মহানন্দা’। ক্যাফে মহানন্দা অনুষ্ঠানটি মূলত স্থানীয় প্রতিভাবান শিল্পীদের নিয়ে তৈরি হয়, যা পিছিয়ে পড়া প্রতিভাবান শিল্পীদের প্রতিভা তুলে ধরা হয় রেডিও মহানন্দার ক্যাফে মহানন্দার অনুষ্ঠানের মাধ্যমে। ২০১১ থেকে শুরু করে ২০২৫ সাল ডিসেম্বর পর্যন্ত ২৬৪ জন স্থানীয় প্রতিভাবান শিল্পীদের গান রেকর্ড এবং সম্প্রচার হয়েছে। যা প্রায় ৭ লাখ শ্রোতার কাছে শিল্পী হিসেবে পরিচিত লাভ করেছে। এর মধ্যে অনেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। তার মধ্যে শিল্পী অংকন অন্যতম। এছাড়াও আরো অনেকে শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছে।
এগুলো সবই হয়েছে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাধ্যমে। আমি এই অনুষ্ঠানে প্রযোজক হতে পেরে গর্ববোধ করি। আর আমার এই গর্বের পেছনে যারা ছিলেন বা এখনো আছেন, তারা হলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. হাসিব হোসেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসসহ রেডিও সংশ্লিষ্ট সকল কলাকুশলী তাদের অনুপ্রেরণায় ১৪টি বছর পার করলাম। আমার এই ১৪ বছরের পথচলায় বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব হাসিব হোসেন ভাইকে, যিনি হাতে-কলমে অনেক কাজে আমাকে সহযোগিতা করেছেন। আপনি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন— এই প্রত্যাশা রাখি এবং আপনার জন্য শুভকামনা রইল।

সুরে ছন্দে সকাল দুপুর সন্ধ্যা
হাজার বছর বেঁচে থাকুক রেডিও মহানন্দা,
তোমার জন্মদিনে জানাই
হাজারো ফুলের বিনম্র শ্রদ্ধা

মো. শরিফুল ইসলাম : ক্যাফে মহানন্দা অনুষ্ঠানের প্রযোজক ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট