শুক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 05, 2026
March 25, 2026
নাচোল
নাচোল

নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের দাফন সম্পন্ন

Published: March 25, 2026 at 12:45 AM
নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান মনির দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কেন্দুয়া ঘাসুড়া কেন্দ্রীয় গোরস্থানে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
দাফন সম্পন্নের আগে নাচোল উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, মোশারফ হোসেন, হুমায়ুন কবির, আজাহার ও এরফান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত শুক্রবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর নিজ গ্রামে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।